কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের করণীয় বিষয়ে অভিভাবক সমাবেশ
নাঙ্গলকোটে শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের করণীয় বিষয়ে অভিভাবক ...
0:00
0:00

নাঙ্গলকোটে শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের করণীয় বিষয়ে অভিভাবক সমাবেশ

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের ঘোড়াময়দান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানোন্নয়ন ও অংশীজনদের করণীয় বিষয়ে অভিভাবক সমাবেশ মঙ্গলবার দুপুরে  বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াময়দান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সাইফুল ইসলাম মিজি সাইফ। 

ঘোড়াময়দান মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক  ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কামাল হোসেন মোল্লা, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, সাবেক অভিভাবক সদস্য আনোয়ার হোসেন,  মজিবুর রহমান, আব্দুল হান্নান, অভিভাবক ফাতেমা আক্তার।

এছাড়াও অভিভাবক সমাবেশে ঘোড়াময়দান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ  উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ