কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্বওমী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা ক্বওমী মাদরাসা সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সালের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫৬৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী (দা.বা.)।
কুমিল্লা জেলা ক্বওমী মাদরাসা সংগঠনের সভাপতি মাওলানা আলাউদ্দিন সাবেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান প্রমুখ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫৬৬ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া