কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষি...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, শ্রমিক দলের দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম, সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্যসচিব ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিএনপি নিবেদিতভাবে কাজ করেছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলের নেতাকর্মীদের অবদানের কথাও তিনি তুলে ধরেন।

জসিম উদ্দিন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাংসদ জসিম উদ্দিন বলেন, ব্রাহ্মণপাড়ায় মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ