কুমিল্লা | বঙ্গাব্দ
শিকাড়ীপাড়ার কৃতি সন্তান জুঁই আক্তারের সাফল্য, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন
শিকাড়ীপাড়ার কৃতি সন্তান জুঁই আক্তারের সাফল্য, বিজ্ঞান বিভাগে...
0:00
0:00

শিকাড়ীপাড়ার কৃতি সন্তান জুঁই আক্তারের সাফল্য, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন

ছবির ক্যাপশন:

কুমিল্লার লালমাই উপজেলার শিকাড়ীপাড়া গ্রামের কৃতি সন্তান মোসা: জুঁই আক্তার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে পাস করেছেন।

জুঁই আক্তার শিকাড়ীপাড়া গ্রামের জামাল হোসেন ও হাসনাহেনার কন্যা। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার এই অর্জনে গর্বিত শিকাড়ীপাড়া গ্রামের মানুষ।

জুঁই আক্তারের এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা।

তার এই কৃতিত্বে এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে পরিবার, নিজ এলাকা ও দেশের সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

জুঁই আক্তারের এই সাফল্য শিকাড়ীপাড়া গ্রামের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

জুঁই আক্তারের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেছেন তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ