নেকবর হোসেন।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এ সময় তাদের সঙ্গে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদ, মন্ডপ কমিটি এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার সংশ্লিষ্টদের প্রতি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন।
তিনি প্রতিটি মন্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েনের আহ্বান জানান। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন, নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশপথ ও সুশৃঙ্খল সারিবদ্ধতা নিশ্চিত করার নির্দেশ দেন।
পুলিশ সুপার আশ্বাস দেন— পূজা চলাকালে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। তিনি বলেন,
“পূজা উদযাপন নির্বিঘ্ন করতে কুমিল্লা জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত।”
কুমিল্লা গেজেট