কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচং মডেল পলিটেকনিকে নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 23-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাউফুল আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এছাড়া বক্তব্য রাখেন ইনস্টিটিউট পরিচালনা কমিটির সদস্য মোঃ এনামুল হক শান্ত, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ভরাসার ইঞ্জিনিয়ার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সোহেল এবং হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া খান সৌরভ।

অনুষ্ঠানে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ