মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচংয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের "নতুন কারিকুলাম স্কিম" প্রকল্পের সহকারী প্রোগ্রামার মো. আল মামুন সরকার ও সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান।
অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িচং কালী নারায়ণ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, শংকুচাই স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ফকিরবাজার স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজের বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক মো. অহিদুর রহমান, বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. কবির হোসেন, অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা: মাধ্যমিক: ৯ জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক: ১১ জন, মাদরাসা: ৭ জন, ভোকেশনাল: ৪ জন মোট: ৩১ জন কৃতি শিক্ষার্থী।
তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।
কুমিল্লা গেজেট