নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলী উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবগঠিত স্কুল এডহক কমিটির সভাপতি শোয়াইব খন্দকার।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষক মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য নাছির উদ্দিন, সমাজসেবক আব্দুর রব, প্রবীণ শিক্ষক শাহাজাহান ভূঁইয়া, অডিটর গোলাম মোস্তফা, প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, শিক্ষক শরিফুল ইসলাম, আবুল কালাম মেম্বার, সমাজসেবক আসাদুজ্জামান বাহার ও জাহিদুল ইসলাম তুরান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী শারমিন আক্তার, সুবর্ণা আক্তার ও ফৌজিয়া আক্তার প্রভাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
কুমিল্লা গেজেট