নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না
প্রায় এক মাস ধরে চলা বেতন বৃদ্ধির আন্দোলনের পর গাজীপুরের পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। নতুন মজুরি মেনে নিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। একই সঙ্গে বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন চলছিল গাজীপুরে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন বিক্ষোভের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তাঁরা খুশি। তাঁরা আর কোনো আন্দোলন চান না। সরকারকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, এখন থেকে আনন্দের সঙ্গে কাজ করবেন।
একই কারখানার শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগের বেতনে মাসের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় সংসার চালাতে কষ্ট হতো। নতুন মজুরিতে তাঁরা সন্তুষ্ট।
আরও পড়ুন
কুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে কাজে যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। কারখানা ভালোভাবে চললে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই উপকৃত হবে এবং দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা কাজে মনোযোগ দেবেন বলে তাঁরা আশা করছেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় ৭২ ঘণ্টায় নি'ষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ