কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত
কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত
0:00
0:00

কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত

কুমিল্লা গ্যাজেট ডেস্ক প্রকাশ: ৭:০১ সকাল | ২৭ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত
শেয়ার

কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁরা জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পর আহত অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে হামলায় আহত অন্য ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশসীমায় ইরানি ড্রোন মোকাবিলার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হন। পরে আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএর তথ্য অনুযায়ী, নিহত দুজন জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁরা কুয়েতে প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে কাজ করছিলেন। ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে তাঁদের কাজ করার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কুয়েত কর্তৃপক্ষ হামলার লক্ষ্যবস্তু হিসেবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কথা জানালেও সেটির নাম বা অবস্থান প্রকাশ করেনি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুনকুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা।

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪