প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাঁদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রবাসের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে।
এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তাঁরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য তাঁদের ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুন করে নিবন্ধন করতে হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের নির্বাচনে নিবন্ধিত ভোটারদের নতুন করে নিবন্ধনের পরিবর্তে নোটিফিকেশনের মাধ্যমে ভোটদানে সম্মতি জানাতে হবে। আর যাঁরা আগে নিবন্ধন করেননি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ ব্যবহার করে নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন ও সম্মতি জানানোর সময়সীমা শেষ হবে ৬ ডিসেম্বর।
আরও পড়ুন
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ
স্বর্ণের দামে ফের বড় পতন