জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ দেবে সরকার
আগামী বছরের জানুয়ারি মাস থেকেই শিশুদের জন্য নির্ধারিত স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করবে সরকার। শিক্ষার্থীদের মধ্যে পোশাকের বৈষম্য দূর করে সবার জন্য অভিন্ন স্কুল ড্রেস নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ’ অনুষ্ঠানে এ কথা জানান নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পোশাকের বৈষম্য দূর করে সবার জন্য অভিন্ন স্কুল ড্রেস নিশ্চিত করা গেলে শিশুদের মধ্যে শুরু থেকেই সমতার মানসিকতা গড়ে উঠবে। এ লক্ষ্যেই আগামী জানুয়ারি থেকে শিশুদের জন্য নির্ধারিত পোশাক, জুতা ও ব্যাগ সরবরাহ করা হবে।
অতীতের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত সরকার শিশুদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিলেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে সেগুলো সফল হয়নি। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে শিশুদের কাছে এ সুবিধা পৌঁছে দেবে।
শিক্ষাব্যবস্থায় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আরও বলেন, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই পাঠ্যক্রমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর দিতে হবে।
আরও পড়ুন
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া গেলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন অনেকাংশে কমে আসবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা, সমতা ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন
কুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য
নি'ষিদ্ধ সংগঠনের স'ন্ত্রাস-নৈ'রাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বি'ক্ষোভ
স্বর্ণের দামে ফের বড় পতন