কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত রতন শেখ, ছয় মাসে পঞ্চম ‘এনকাউন্টার’
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত রতন শেখ, ছয় মাসে পঞ্চম ‘এনকা...
0:00
0:00

পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত রতন শেখ, ছয় মাসে পঞ্চম ‘এনকাউন্টার’

www.cumillagazette.com ডেস্ক প্রকাশ: ৫:৫০ বিকাল | ১৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত রতন শেখ, ছয় মাসে পঞ্চম ‘এনকাউন্টার’
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রতন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ কনস্টেবলকে গুলি করে আহত করার অভিযোগে গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের অভিযানে নেওয়া হলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলে দাবি করেছে পুলিশ। পরে পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। রোববার (১৫ নভেম্বর) জেলার নানুর এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রতন শেখকে রোববার পূর্ব বর্ধমান জেলার নওয়াবহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বীরভূমের নানুর থানার অন্তর্গত চরকল গ্রামের একটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ নভেম্বর পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছিল।

পুলিশের দাবি, অস্ত্রটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা দেখানোর জন্য রতনকে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল। একপর্যায়ে তিনি লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। এতে পুলিশের একটি গাড়িতে গুলি লাগে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে রতন আহত হন।

তাঁকে দ্রুত নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বোলপুর হাসপাতালে পাঠানো হয়।

এর আগে গত ১৩ নভেম্বর বীরভূমের শান্তিনিকেতন থানার অধীন লায়েক বাজার এলাকায় রতনকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। এ সময় পুলিশের দাবি অনুযায়ী, তিনি গুলি চালালে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাম পায়ে গুলি লাগে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান রতন। আহত কনস্টেবলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনকুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন

এদিকে রতন শেখের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ পুলিশের ওপর গুলি চালালে পুলিশ কি তাকে মিষ্টি খাওয়াবে?’ রাজ্যে অপরাধীদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের দাবি, রতন শেখের বিরুদ্ধে বীরভূমের বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তবে এসব মামলার সব কটির বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণহানির এটি পঞ্চম ঘটনা। সর্বশেষ ঘটনাটি ঘিরে পুলিশের অভিযান, আত্মরক্ষায় গুলি চালানোর দাবি এবং এনকাউন্টার নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি পদক্ষেপ আবারও আলোচনায় এসেছে।

সূত্র: পিটিআই, ইন্ডিয়া টুডে

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪