কুমিল্লা | বঙ্গাব্দ
সৌদি আরবে বিমানবন্দরে হা'মলায় নাঙ্গলকোটের ওমরাহ যাত্রী যুবকের মৃ'ত্যু
সৌদি আরবে বিমানবন্দরে হা'মলায় নাঙ্গলকোটের ওমরাহ যাত্রী যুবকে...
0:00
0:00

সৌদি আরবে বিমানবন্দরে হা'মলায় নাঙ্গলকোটের ওমরাহ যাত্রী যুবকের মৃ'ত্যু

ছবির ক্যাপশন:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি নাসরুল্লাহর (৩৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুফতি নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ির হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ'র পুত্র। মুফতি নাসরুল্লাহ'র মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মুফতি আতিকুল্লাহ। 

রবিবার দুপুরে সৌদিআরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুফতি নাসরুল্লা দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। শনিবার বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন হাফেজ মুফতি নাসরুল্লাহ। সৌদি আরবের রিয়াদে তাদের বহনকারী বিমানটি পৌঁছার পর তারা জেদ্দাগামী একটি বিমানের জন্য অপেক্ষাকালে এ হামলার ঘটনা ঘটে। হাফেজ মুফতি নাসরুল্লাহ ঢাকার জামেয়া রবিউল্লাহ ইসলামীয়া মাদরাসার শিক্ষা সচিব হিসাবে কর্মরত ছিলেন। 

হাফেজ মুফতি নাসরুল্লাহর মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের  মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, খোঁজখবর নিচ্ছি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ