কুমিল্লা | বঙ্গাব্দ
মেঘনায় ট্রলার দুর্ঘটনায় ক্ষ'তিগ্রস্ত পরিবারকে হোমনা প্রশাসনের আর্থিক সহায়তা
মেঘনায় ট্রলার দুর্ঘটনায় ক্ষ'তিগ্রস্ত পরিবারকে হোমনা প্রশাসনে...
0:00
0:00

মেঘনায় ট্রলার দুর্ঘটনায় ক্ষ'তিগ্রস্ত পরিবারকে হোমনা প্রশাসনের আর্থিক সহায়তা

ছবির ক্যাপশন:

মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত মানবিক সহায়তার অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নিহতদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুমিল্লার হোমনা থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। প্রবল স্রোতের মধ্যে ট্রলারটি উল্টে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান। পরে উদ্ধার অভিযানে একই পরিবারের তিনজনসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ