কুমিল্লায় ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ২টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)–এর অধীন আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা
কুবিতে প্রযুক্তি উৎসবে এআই হ্যাকাথন, প্রজেক্ট শোকেজ ও ই-ফুটবল প্রতিযোগিতা
বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী মুন্সিরহাট হাইস্কুলের নতুন সভাপতি বিএনপি নেতা বাবলু মোল্লা
স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী
প্রাণিসম্পদ অধিদপ্তরে অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন চলছে
