কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা
0:00
0:00

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা

ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা শুক্রবার বিকালে মঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহম্মদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান মজুমদার। 
‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য সালাউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশীদ, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মোবারক খান, ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইস্রাফিল সোহাগ, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ খোকন, আমিনুল ইসলাম, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি মোস্তফা মাহমুদ, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজী।
‎এছাড়াও  বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী শাহাদাত হোসেন, জাকির হোসেন, জহিরুল ইসলাম। 
‎কর্মী সভায় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক জাবেদ মজুমদার, শেখ ফরিদ, সদস্য মোহাম্মদ মামুন, সরওয়ার আলম, ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-সভাপতি ফরহাদ রেজা সহ আরও অনেকে। 
‎কর্মী সভায় ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীগণ আলাদাভাবে মিছিল নিয়ে  অংশগ্রহণ করেন। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ