কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মাধবপুর স্পোটিং ক্লাব কতৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ শনিবার বিকালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মনোয়ার মাহমুদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু বাহার মজুমদার। খেলায় উদ্বোধক ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশীদ।
খেলায় ১ম রাউন্ডের ২য় ম্যাচে অংশগ্রহণ করেন দক্ষিণ মাহিনী আদর্শ ক্লাব বনাম লাকসাম উপজেলার পেচরা ফুটবল একাদশ।
তরুন ফুটবলার মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া ও আমিনুল ইসলাম।
১ম রাউন্ড ২য় ম্যাচে উপস্থিত ছিলেন মাস্টার দেলোয়ার হোসেন, সমাজসেবক আলা উদ্দিন শিশির, খোকন গাজী, মোহাম্মদ আরিফ, পারভেজ, মনিরুল ইসলাম, মোহাম্মদ রানা, মোহাম্মদ রাহাত প্রমুখ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ বাহার।
খেলায় ১-০ গোলে বিজয়ী হন দক্ষিণ মাহিনী আদর্শ ক্লাব।
নাঙ্গলকোট প্রতিনিধি