কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
0:00
0:00

নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল হোসেন,  উপজেলা নির্বাচন  কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোক্তার হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার বাহার।

এছাড়া, আইন-শৃঙ্খলা কমিটির সভায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ