কুমিল্লা | বঙ্গাব্দ
গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ নিলেন এমপি জসিম উদ্দিন
গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ নিলেন এমপি জসিম উ...
0:00
0:00

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ নিলেন এমপি জসিম উদ্দিন

ছবির ক্যাপশন:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নিয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার একটি সড়কে চলাচলের সময় শিক্ষার্থীদের দেখতে পেয়ে তিনি গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে এমপি হাজী জসিম উদ্দিন বলেন, “তোমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আসব। তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে এসএসসি পরীক্ষায় সবাই এ প্লাস পেতে পারো। এ জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মনোযোগ ও ভালো ফলাফলের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তাঁর এমন আন্তরিকতায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

স্থানীয়রা বলেন, একজন জনপ্রতিনিধি যখন ব্যস্ততার মধ্যেও গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের উৎসাহিত করেন, তখন তা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বিষয়। তারা সংসদ সদস্যের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ