কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় গাড়িচা'পায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর
কুমিল্লায় গাড়িচা'পায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর
0:00
0:00

কুমিল্লায় গাড়িচা'পায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

ছবির ক্যাপশন:

ফজরের নামাজ পড়ে প্রাতঃভ্রমণে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার স্ত্রী ঝরনা বেগমের (৪৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ে সকালে প্রাতর্ভ্রমণে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম। হাঁটতে হাঁটতে তারা মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ