কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘রাষ্ট্রবিজ্ঞান সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. সাব্বির আহমেদ সভাপতি ও মিনহাজুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২১২ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন জোবায়ের হোসেন জিসান, মো. জোনায়েদ সিরাজ, ইকবাল মোরশেদ ও সাকিব আল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নোমান কাউছার, শিমু আক্তার, তাজবিয়া রহমান রাফা ও ফাতেমা নাজাত কেয়া।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তাসপিয়া আলম, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সাকিব, দপ্তর সম্পাদক এনামুল জাহিন, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুক্তা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক কামরুন নাহার চাঁদনী, প্রচার ও প্রকাশনী সম্পাদক শাফিউল আমিন জুনাইদ, আন্তঃবিভাগ যোগাযোগ সম্পাদক ইউনুছ হাসান মোল্লা, সেমিনার বিষয়ক সম্পাদক জুলেখা আক্তার জুলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মীর হোসেন ইবনে ফাহাদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অধরা কর ও ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন।
কমিটির পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাহরিয়ার মজুমদার সামির, সহ-পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রাফসান জামিল সরকার, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাকিব খান, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক তাহমিদ হাসান নকিব এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গাজী কাউসার হোসেন সাকিব, নুসরাত জাহান ও মাহফুজুর রহমান।
নির্বাচন কমিশন জানায়, ১৮ আগস্ট তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ২৫ আগস্ট ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, রাষ্ট্রবিজ্ঞান সমিতি একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এই সংগঠন টি কাজ করে থাকে, দায়িত্ব আসে আল্লাহর পক্ষ থেকে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি হিসেবে আমি নির্বাচিত হয়েছি,ডিপার্টমেন্টের উন্নয়নে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান সমিতির সকল কমিটির মেম্বারগণ সর্বদা কাজ করা যাবে। আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি