কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রক...
0:00
0:00

নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে পেরিয়া মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। রবিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এ আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ করবেন মেসার্স হাওলাদার ফাউন্ডেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
‎
‎ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, নাঙ্গলকোট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, পেরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার, কামরুল হোসাইন স্বপন, সমাজসেবক ও রাজনীতিবিদ আবুল কাশেম মেম্বার, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাঈন উদ্দিন মঞ্জু, চেয়ারম্যান পদপ্রার্থী আবু বাহার মজুমদার, চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল মুন্সি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনর রশীদ, সদস্য সচিব সুমন আহমেদ-সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
‎
‎এর আগে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি মক্রবপুর আমজাদ মার্কেট, বান্নাগর, হেসাখাল সংযোগ সড়ক ভায়া এলানিয়া সড়ক উন্নয়ন ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ