বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে যুব সমাবেশ শনিবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। সমাবেশে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রধান ফটক এলাকা থেকে আনন্দ র্যালী শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।
যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি কারো একার অবদানে নির্বাচিত হইনি, নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। আমার স্পষ্ট বার্তা আগামী ৫২ মাস নাঙ্গলকোটে দলের ভিতরে গ্রুপিং করা যাবে না, গ্রুপিং করলে এর পরিনাম ভাল হবে না। নাঙ্গলকোটে বিএনপির মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবে এমপি, অন্য কেউ প্রার্থীদেয়ার দুঃসাহস দেখাবেন না।
যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদ সভাপতি এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, রাজউক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার মাঈন উদ্দিন বাহার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, কুমিল্লা দক্ষিন জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনূস হাসান মানিক, আহছান উল্লাহ, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, উপজেলা যুবদল নেতা সালেহ আহমদ, নাছির উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, চট্রগ্রাম কলেজ ছাত্রদল সদস্য সচিব ওমর ফারুক, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, সাবেক যুগ্ন আহ্বায়ক নূর আহমেদ।
এছাড়াও যুব সমাবেশে নাঙ্গলকোট উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট