কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে ইয়াং স্টার ক্লাবের ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল
নাঙ্গলকোটে ইয়াং স্টার ক্লাবের ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্...
0:00
0:00

নাঙ্গলকোটে ইয়াং স্টার ক্লাবের ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল

ছবির ক্যাপশন:

কুমিল্লার লাঙ্গলকোটের পূর্ব খাঁড়ঘর ইয়াং স্টার ক্লাব ডাবল LED TV কাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা শনিবার বিকালে কুলাকানি খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিসমিল্লাহ সুইটস শান্তির বাজার শাখা পরিচালক মোঃ নাদিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ। প্রধান মেহমান ছিলেন বাহরাইন প্রবাসী বেলায়েত পাটোয়ারী। 

কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন পূর্ব বামপাড়া ইয়াং স্টার ক্লাব বনাম রায়কোট আদর্শ ক্রিয়া সংগঠন।
‎
‎খেলায় বিশেষ অতিথি ছিলেন কাজী শাহিন আলম, মোহাম্মদ আনোয়ার, কামাল কন্ট্রাক্টর। 
‎
‎খেলা পরিচালনা করেন আরমান মিয়াজী। 
‎
‎খেলায় আয়োজক ছিলেন হৃদয়, জিহাদ, ওবায়েদ প্রমুখ। 
‎
খেলায় রায়কোট আদর্শ ক্রিয়া সংগঠনকে  ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হন পূর্ব বামপাড়া ইয়াং স্টার ক্লাব। 
‎

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ