কুমিল্লা | বঙ্গাব্দ
জাতীয় যুব দিবসে ব্রাহ্মণপাড়ায় যুব র‍্যালি, সনদপত্র ও ঋণের চেক বিতরণ
জাতীয় যুব দিবসে ব্রাহ্মণপাড়ায় যুব র‍্যালি, সনদপত্র ও ঋণের চে...
0:00
0:00

জাতীয় যুব দিবসে ব্রাহ্মণপাড়ায় যুব র‍্যালি, সনদপত্র ও ঋণের চেক বিতরণ

ছবির ক্যাপশন:

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি , আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা তথ্যসেবা সহকারী জান্নাতুল মারিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও মধুমতি হসপিটাল (প্রাঃ) লিঃ এবং যুব উন্নয়ন অধিদপ্তর ও পোমকাড়া যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ