কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্রী ধ'র্ষ'ণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্রী ধ'র্ষ'ণের প্রতিবাদে মানববন্ধন ও স...
0:00
0:00

নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্রী ধ'র্ষ'ণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের দুবাই প্রবাসী ব্যবসায়ী হায়াতুন্নবীর ছেলে এয়াছিনের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষক এয়াছিনের দাদা আব্দুর রহিম দর্শনের ঘটনা ধামাচাপা দিতে নানা কৌশল করে যাচ্ছে বলে জানান ধর্ষিতা কিশোরীর পরিবার। ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক ও তার আশ্রয় দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পরিবার ও গ্রামবাসী। বাঙ্গড্ডা-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের পরিকোট পশ্চিম পাড়ায় এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‎সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধর্ষিতার চাচা বিল্লাল হোসেন, সমাজপতি আবুল খায়ের আবু, আবুল কাশেম, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন মোল্লা, সমাজসেবক রিপন মোল্লা। 
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা আব্দুল মালেক, রফিকুল ইসলাম, মামুনুর রশীদ, হুমায়ুন কবির, শাহ আলম, নুরুল ইসলাম প্রমুখ। 
‎মানববন্ধনে বক্তারা ধর্ষক ও তার আশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও বক্তারা নাঙ্গলকোট থানা পুলিশের এস.আই শাহাদাত ধর্ষিতা নারী ও তার মায়ের নিকট থেকে ধর্ষকের পক্ষ নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে দাবি করে ওই এস.আই এর বিচার দাবি করেন। 
‎নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি, ধর্ষিতার পরিবার থানায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ