কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ, জুয়া খেলা, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা বন্ধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তার, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, শশীদল বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ।
মো. হাবিবুর রহমান সোহেল