কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
0:00
0:00

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তার, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ