কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন৷ মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয় তিনি তার নিজ বাড়িতে উপজেলার কল্পবাস গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর৷ মৃত্যু কালে হাজী নুরুল ইসলাম স্ত্রী,১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে৷ তিনি বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ ব্রাহ্মণপাড়া শাখার সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন৷ বুধবার সকাল ১১টায় হাজী নুরুল ইসলাম কমান্ডারের নিজ গ্রাম কল্পবাসে,কল্পবাস হামিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে৷ জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম এর মৃত্যুে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন৷ হাজী নুরুল ইসলাম ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানি৷ এছাড়া হাজী নুরুল ইসলাম মযজিদ,মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের সাথে জরিত ছিলেন৷ জাতীর বীর সন্তান হাজী নুরুল ইসলাম কমান্ডার এর মৃত্যুে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া