কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিষ্টাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিষ্টাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশাল...
0:00
0:00

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিষ্টাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক মুখপত্র "ক্যাম্পাস বার্তা"-র  উদ্যোগে শিক্ষার্থীদের ভদ্রতা, মার্জিত আচরণ ও সামাজিক আদব-কায়দা সম্পর্কিত এক বিশেষ কর্মশালা আয়োজিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাস বার্তার কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি পরিচালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন। এসময় তিনি ভদ্রতা, মার্জিত আচরণ ও সামাজিক আদব-কায়দা সম্পর্কিত বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। 

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তার সম্পাদক মো. আরমান হোসেন, নির্বাহী সম্পাদক মো. আবু সাইদ, বার্তা সম্পাদক মো. রাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. তামিম হোসেন, প্রচার সম্পাদক আফরোজা আক্তার লিজা সহ ক্যাম্পাস বার্তার অন্যান্য সদস্যবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ