কুমিল্লা | বঙ্গাব্দ
লালমাইয়ে মা'দকবি'রো'ধী র‍্যালি ও সমাবেশ
লালমাইয়ে মা'দকবি'রো'ধী র‍্যালি ও সমাবেশ
0:00
0:00

লালমাইয়ে মা'দকবি'রো'ধী র‍্যালি ও সমাবেশ

ছবির ক্যাপশন:

কুমিল্লার লালমাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’—এই বার্তাকে সামনে রেখে লালমাই থানা, কুমিল্লার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

লালমাই থানার আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য  মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

সমাবেশে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

লালমাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই মাদকবিরোধী কর্মসূচির মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ