কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) গনিত বিভাগে প্রথমবারের মতো আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে অংশগ্রহণ করেছে গনিত ২০২১-২২ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
সোমবার(৩ আগষ্ট) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজনটি করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.আবদুল হাকিম সহ গনিত বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভাগের অন্যান্য শিক্ষকেরা। এছাড়াও আয়োজনটিতে উপস্থিত ছিলেন অত্র বিভাগের শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.আবদুল হাকিম বলেন, তোমাকে চিনতে হবে তোমাকে অন্যভাবে বুঝতে হবে।
তিনি আরো বলেন, বিতর্ক থেকে শেখা যায় লাফালাফি ঘুষাঘুষি করে বিতর্ক জেতা যায় না। বিতর্কের ক্ষেত্রে দুটি নিয়ম মনে রাখতে হবে এক নিজেকে খুব ধৈর্য সহকারে পরিচয় দিতে হবে এবং নিয়ম তান্ত্রিক কথা বলতে হবে।
পাশাপাশি তিনি আরো বলেন, শুধু নিজেরা বিতর্ক করলে হবে না অন্যদের কেও উৎসাহিত করতে হবে। এখনকার লোক, ছেলে-মেয়েরা কয়দিন পরে অন্ধ হয়ে যাবে। ফেসবুকে ঢুকে জীবন শেষ করে ফেলবে। সেখান থেকে রক্ষার জন্য তোমাদের খেলাধুলা এই বিতর্ক এবং বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত থাকতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেইটিং সোসাইটির সভাপতি আব্দুর রহমান আস সাদি বলেন,আজকের এই আয়োজনটি গণিত বিভাগ থেকে আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করা। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের বিতর্কের সঙ্গে সম্পৃক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা বিতর্ককে শুধু প্রতিযোগিতা হিসেবে না দেখে; বরং শিক্ষা, জ্ঞানচর্চা ও বাস্তব জীবনের বিভিন্ন বিষয়ের সঙ্গে এর গভীর সম্পর্ক উপলব্ধি করতে পারে।
তিনি আরও বলেন,একই সঙ্গে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগও নিয়মিত এ ধরনের আয়োজন করবে। এর মাধ্যমে আরও বেশির শিক্ষার্থী বিতর্কচর্চায় যুক্ত হবে এবং যুক্তিবাদী, চিন্তাশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।
কুবি প্রতিনিধি