কুমিল্লায় র্যা'বের অভিযানে গাঁ'জা'সহ গ্রে'প্তা'র ৪
কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গতকাল সোমবার রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিন কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এর আগে একই দিন সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামের দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
অপর দিকে, একই দিন রাতে কোতোয়ালি মডেল থানার টমছম ব্রিজ ও রসুলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মহসিন ও আলী আজগর কালু দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।
র্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
এ জাতীয় আরো খবর
এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা
কুবিতে প্রযুক্তি উৎসবে এআই হ্যাকাথন, প্রজেক্ট শোকেজ ও ই-ফুটবল প্রতিযোগিতা
বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী মুন্সিরহাট হাইস্কুলের নতুন সভাপতি বিএনপি নেতা বাবলু মোল্লা
স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী
প্রাণিসম্পদ অধিদপ্তরে অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন চলছে
