কুমিল্লা | বঙ্গাব্দ

কৃষিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের তারিখ : 21-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের দপ্তরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

আজ অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন দুই পক্ষ।

সাক্ষাতে বাংলাদেশ ও কানাডার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব খাতে ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ