কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা সাংস্কৃতিক জোটে নেতৃত্বের পালাবদল

  • প্রকাশের তারিখ : 20-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বে পালাবদল হয়েছে। ১৪৩৩ বঙ্গাব্দের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলায়েত হোসেন কনক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকর্মী ও সংস্কৃতিজন মো. আশিকুর রহমান শিশির। কার্যকরী সভাপতি করা হয়েছে খেলাঘর সংগঠক কমল চন্দ খোকনকে।

গত ১৮ এপ্রিল শনিবার বিকাল ৪টায় নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টের কনভেনশন হলে জোটের ‘বর্ষবরণ-১৪৩৩’ উদযাপনের চতুর্থ ও সমাপনী দিনের কর্মসূচিতে এ নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

১৪৩২ বঙ্গাব্দের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল হক স্বপন। পালাবদল পর্ষদের আহ্বায়ক আবুল হাসানাত বাবুলের সঞ্চালনায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাট্যকর্মী তানিম আহমেদকে। এছাড়া সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন রেহানা মফিজ, অমৃত লাল দত্ত, ইউনুস উল্ল্যা ও কবি আব্দুল কাইয়ুম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিথিলা মজুমদার মুমু ও উম্মে হাবিবা শিপু। সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক পপি সূত্রধর, প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ, প্রচার সম্পাদক মঈনুদ্দিন খান মাহাদী, আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট নাজনীন আক্তার কাজল, সৈয়দা আফরোজা সুলতানা মিলি, উত্তম বহ্নি সেন, জাহিদুর রহমান মামুন, সুলতানা পারভীন দ্বিপালী, সফিকুল ইসলাম ঝিনুক, ইসতিয়াক আহমেদ পল্লব, সাদ বিন ইউসুফ, আয়েশা সিদ্দিকা সোমা, পূর্ণিমা নাহা, আজাদ সরকার লিটন ও নুসরাত জাহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আপনজন সম্মাননা ও বিশেষ সম্মাননা প্রদান, বৈশাখী শোভাযাত্রার ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে ভাগ্য কুপনের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ