কুমিল্লা | বঙ্গাব্দ

প্রতিষ্ঠাতা পরিবারের উদ্যোগে নাঙ্গলকোটে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশের তারিখ : 4-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান রবিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মাওলানা মজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। 
‎অনুষ্ঠান শুরুতে মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। 
‎মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা শিক্ষক গোলাম রাব্বানী'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি সদস্য আফসানা ভূঁইয়া, মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি এ.কে.এম বশিরুজ্জামান খাঁন। 
‎শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ.কে.এম মনিরুজ্জামান খাঁন, মাদ্রাসা দাতা সদস্য এ.কে.এম আসাদুজ্জামান খাঁন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম নোমান, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, মাদ্রাসা দাতা সদস্য আহসান উজ জামান তুষার খাঁন, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু প্রমুখ। 
‎শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া মাদ্রাসা আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ