কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় ১৮ থানার পুলিশের অভিযান, আটক ৫১৯
কুমিল্লায় ১৮ থানার পুলিশের অভিযান, আটক ৫১৯
0:00
0:00

কুমিল্লায় ১৮ থানার পুলিশের অভিযান, আটক ৫১৯

ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়।

জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ