কুমিল্লা | বঙ্গাব্দ

দক্ষিণ চর্থায় তিনদিন ধরে সং'ঘ'র্ষ,অ'স্ত্রে'র মহড়া

  • প্রকাশের তারিখ : 26-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের তিনদিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অস্ত্রের মহড়ার দেখা গেছে। ভাংচুর হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষে অন্তত: ৩০জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ২জন। বৃহস্পতিবার থেকে শনিবার বিকাল পর্যন্ত টানা সংঘর্ষে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় রবিবারও ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে এই ঘটনার কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তরুণরা মাথায় হেলমেট পরে প্রতিপক্ষকে ঢিল ছুড়ে মারছে। কারো হাতে বড় ছোরা,একজনকে গুলি করতে দেখা যায়। ঢিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় পড়ে গ্লাস ভাংগার শব্দ হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়,দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় পাশাপাশি এলাকা। দুই এলাকার তরুণদের দুইটি পক্ষ কথা কাটকাটি থেকে বিবাদে জড়িয়ে পড়ে। তাদের বিবাদে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হওয়ায় সংঘর্ষে এলাকাবাসীও জড়িয়ে পড়েন। পরবর্তীতে তারা জিনাপুকুর পাড়ের নয়ন গ্রুপ ও থিরাপুকুর পাড়ের স্বপন গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। দফায় দফায় হামলা, পাল্টা ধাওয়া ও গুলির ঘটনায় দুই পুকুর পাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ