কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৯৯
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৯৯
0:00
0:00

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৯৯

ছবির ক্যাপশন:

গতকাল সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লার ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে ২৯৯ জনকে গ্রেফতার করা হয়।

তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ১৪০ জনকে মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে। 

গত ২৩ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হওয়ার পর থেকে এখন ৪ নভেম্বর পর্যন্ত ৬৮৫৭ আটক করে।যার মধ্যে মুচলেকায় ৩৯৬৪ জনকে অভিভাবকের জিম্মায় এবং ২৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়,উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ