কুমিল্লা | বঙ্গাব্দ
সীমান্ত বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় অ'বৈধ মালামাল জব্দ
সীমান্ত বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় অ'বৈধ মালামাল জব...
0:00
0:00

সীমান্ত বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় অ'বৈধ মালামাল জব্দ

ছবির ক্যাপশন:

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ ৯৫ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল অংশ নেয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ বাসমতি চাল, গরু, ধানের বীজ, অরিও বিস্কুট, সেভেন অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ইনজেকশন, রুটারেস সিরাপ, ল্যাব জিনসিন সিরাপ, বিয়ার, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার ২০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ