কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কছরাইশ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অলি উল্লাহ।
গতকাল রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে রাতের খাবার পরিবেশন করেন তিনি। আজও সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে তাঁদের বাড়িতে যান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
জানা যায়, গতকাল ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করলেও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তিনি নিয়মিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রেখেছেন।
এ সময় অলি উল্লাহ জানান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য জননেতা মোবাশ্বের আলম ভূঁইয়া দেশে ফিরে এলে তাঁর সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।
স্থানীয়দের মতে, দুর্যোগ ও বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুঃসময়ে এমন সহযোগিতা তাদের মনে কিছুটা হলেও আশার আলো জোগাবে।
মনসুর লোকমান রাকিব, লালমাই