কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে নিরাপত্তা জোরদার, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য মোঃ হাবিবুর রহমান সোহেল, সালাদা নদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ হাবিবুর রহমান সোহেল