কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মুন্নী ইসলাম বিভিন্ন জাতীয় ও স্হানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল কুদ্দুস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ ও মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ঈমান হোসেন এবং নির্বাহী সদস্য ওসমান ভূঁইয়া, মো. হাবিবুর রহমান সোহেল ও মো. সোহেল খান চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্যরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও মুন্নী ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। ইউএনও মুন্নী ইসলাম সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ