ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আবছার উদ্দীন ইফতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী গাজী শাওন।
সোমবার (৩ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার হলো সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলা। পবিত্র কুরআন ও সুন্নাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমে ক্যাম্পাসে একটি সুস্থ, সুন্দর ও জ্ঞানচর্চাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”
সভাপতি আবছার উদ্দীন ইফতি বলেন, “আমাদের প্রধান অঙ্গীকার হলো কুরআন-সুন্নাহর আলোকে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলা। ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চা ক্যাম্পাসে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করব, ইনশাআল্লাহ।”
কুবি প্রতিনিধি