কুমিল্লা | বঙ্গাব্দ
ad728
ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনীর অভিযান
ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনীর অভিযান
0:00
0:00

ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনীর অভিযান

অফিস রিপোর্টার প্রকাশ: ৪:৪৬ দুপুর | ২৫ মার্চ ২০২৬
ফটো কার্ড
ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনীর অভিযান
শেয়ার
কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় ফসলি জমির মাটি কাটার অভিযোগে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযান পরিচালিত হয়েছে। 

সেনাবাহিনীর পরিচালিত এ অভিযানে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে সহযোগিতা করে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অন্যত্র ভরাট করার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াতলীর কোটিশ্বর এলাকার বাসিন্দা সালাম সরকার দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছিলেন। এতে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।

অভিযানকালে অভিযুক্ত সালাম সরকারকে না পাওয়া গেলেও তার ভাতিজা মুজাহিদকে পাওয়া যায়। পরে তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনোভাবে ফসলি জমির মাটি কাটা না হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার বলেন,“ফসলি জমি রক্ষা করা আমাদের অগ্রাধিকার। কোনোভাবেই কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন
ad728
শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর