কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের তারিখ : 14-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান,  ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা তথ্য আপা জান্নাতুল মারিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ