কুমিল্লা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

  • প্রকাশের তারিখ : 3-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) আয়োজিত দুই দিনব্যাপী নাট্য কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রথম দিনের কর্মশালার উদ্বোধন করেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক মনসুর হেল্লাল। কর্মশালায় উপস্থিত ছিলেন ভিসিটির প্রধান শিক্ষক উপদেষ্টা প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার, শিক্ষক উপদেষ্টা মেহেদী হাসান।

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক মেহেদি হাসান, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি ও কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা মোঃ আলামিন, সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নুরু হোসেন রাজিব, ওমর ফারুক ও সাবেক সভাপতি পৃথুল দাস।

দ্বিতীয় দিনের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন—
ভিক্টোরিয়া কলেজ থিয়েটার প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম, জেলা কালচারাল অফিসার, এস এম টি কামরান হাসান, ভিসিটির সাবেক সাধারণ সম্পাদক ফারহানা আহমেদ, সাবেক সভাপতি মোঃ আলামিন, সাবেক ভিসিটিয়ান এমদাদুল হক সোহাগ, মোঃ আলমগীর হোসেন।

দুই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি মোঃ সাব্বির আহমেদ।কর্মশালা সঞ্চালনা করেন ভিসিটির সাধারণ সম্পাদক অনিক দেব।

কর্মশালার আহবায়ক ছিলেন ফয়সাল খান আফ্রিদি, যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ, এবং সদস্য সচিব অধরা কর।

দুইদিন ব্যাপী কর্মশালায় ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ১৫০-এরও বেশি সদস্য  অংশগ্রহণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ