কুমিল্লা | বঙ্গাব্দ

সুয়াগাজী বাজারে অবৈধ দোকান উচ্ছেদের সতর্কতা, ময়লা পরিষ্কার করল প্রশাসন

  • প্রকাশের তারিখ : 25-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন সুয়াগাজী বাজারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার বাগাড়ও পরিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে এ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

অভিযান পরিচালনাকালে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে বাজারে চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তাই সংশ্লিষ্টদের আমরা কঠোরভাবে সতর্ক করেছি। দ্রুত স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে না নিলে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সড়কের দুপাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে সড়ক স্বাভাবিক রাখা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম নিয়মিত চলবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির নেতারা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ