তৌহিদ হোসেন সরকার।।
১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় কার্যালয়ে আইবি ডবলিউ এফ(IBWF) কুমিল্লা মহানগরীর নির্বাচনী দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি কাজী আব্দুল মান্নান, অফিস সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, মিয়া মোঃ নাসিম, তালাত মাহমুদ মাসুক, মোঃ আহসান উল্লাহ ও মোঃ তোফায়েল আহমেদ।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে আয়োজনের দাবি জানানো হয়। এছাড়া জুলাই সনদ ঘোষণা, কুমিল্লাকে বিভাগ ঘোষণা, কুমিল্লা বিমানবন্দর চালু এবং ব্যবসায়ীসহ সকল সেক্টরে চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ন্যায্য প্রতিনিধিত্ব ও সুষ্ঠু পরিবেশ অপরিহার্য। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নীতি-ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
কুমিল্লা গেজেট